![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযান পরিচালনার
পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন উগ্র হিন্দুত্ববাদী সেনাপ্রধান জেনারেল
মনোজ মুকুন্দ নারাভানে। সে বলেছে,
পাক অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে
ভারতীয় সেনাবাহিনী, যে
কোনো সময় এটি হতে পারে।
বৃহস্পতিবার
রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সে এ কথা বলে।
নারাভানে
বলে, আমরা
জম্মু ও কাশ্মীরসহ সীমান্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছি। আমাদের বিভিন্ন পরিকল্পনা
রয়েছে। প্রয়োজনে সেসব পরিকল্পনা কার্যকর করা যেতে পারে। আমাদের যে কাজটি করতে দেয়া
হয়েছে তা সফলভাবে শেষ করব এবং শেষ করব।
এর আগে
বুধবার পাকিস্তানকে নিয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন
বক্তব্য’ বলে
উল্লেখ করেছে ইসলামাবাদ। এরপরই বৃহস্পতিবার এমন বক্তব্য দেয় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী
সেনাপ্রধান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত

0 facebook: