Tuesday, January 7, 2020

সোলাইমানি নিহত হওয়ায় আমরা শোকাহত নাঃ বরিস জনসন


আন্তর্জাতিক ডেস্ক।। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছে, আমাদের সব স্বার্থের জন্য হুমকি ছিল ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। কাজেই সে নিহত হওয়ায় আমরা শোকাহত না।

তবে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে লন্ডনের এই সাবেক মেয়র। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার সকালে কাসেম সোলাইমানি মার্কিন গুপ্তহত্যার শিকার হওয়ার পর রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছে সে।

ক্যারিবীয় দ্বীপে অবসর যাপন থেকে ফিরে বরিস জনসন বলে, ইরাককেও সে শান্তি ও স্থিতিশীলতায় সমর্থন দিতে বলবে।

ইরাক থেকে ব্রিটিশ সেনাসহ বিদেশি বাহিনী বরখাস্তে দেশটির পার্লামেন্টে আহ্বান জানানো হয়েছে। বরিস বলছে, আমাদের সব স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল কাসেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক, অস্থিতিশীল আচরণের জন্য সে দায়ী ছিলো।

তার নেতৃত্বের ভূমিকায় সে যে পদক্ষেপ নিয়েছে, তাতে হাজারো নিরাপরাধ লোক ও পশ্চিমাদের মৃত্যুর দিকে ধাবিত করেছে। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করবো না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে, এটা পরিষ্কার যে প্রতিশোধ ও প্রতিহিংসার সব আহ্বানে অঞ্চলটিকে আরও সহিংসতার ভেতর নিয়ে যাবে। তাতে কারো স্বার্থ নেই।


শেয়ার করুন

0 facebook: