![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে ক্রুসেডার মার্কিন বাহিনীর
বিমান হামলায় ইরানের শিয়াপন্থী কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি
মারা যান। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
রোববার
(০৫ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানীর সঙ্গে ফোনালাপে
জেনারেল সোলাইমানির মৃত্যুতে ব্যক্তিগতভাবে মর্মাহত হওয়ার কথা জানিয়ে শোক প্রকাশ করেন।
সোলাইমানির
আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়েও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন এরদোগান।
তিনি
বলেন, ইরাকে
অনুষ্ঠিত জেনারেল সোলাইমানির শেষকৃত্যের দৃশ্য আমি দেখেছি, মানুষের
জনস্রোত ইরাকেও তার জনপ্রিয়তার সাক্ষ্য দেয় বলে মন্তব্য করেন তিনি।
এরদোগান
বলেন, সোলাইমানিকে
হত্যা করা যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপ
নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হবে।
যেকোনো
পরিস্থিতিতেই আঙ্কারা তেহরানের পাশে রয়েছে বলে রুহানীকে আশ্বস্ত করেন এরদোগান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইরান
তুরষ্ক

0 facebook: