Wednesday, January 8, 2020

সোলাইমানি হত্যাকাণ্ডঃ নিরাপত্তা স্বার্থে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান মাহাথিরের


আন্তর্জাতিক ডেস্ক।। ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডকে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে মাহাথির মুহম্মদ বলেন, এখনই মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সঠিক সময়। তিনি বলেন, ‘আমরা এখন আর নিরাপদ নই। কেউ যদি কাউকে অবজ্ঞা করে বা কারও পছন্দ মতো কথা না বলে তাহলে অন্য দেশ থেকে ওই ব্যক্তির পক্ষে ড্রোন পাঠানো কোন বিষয়ইনা এবং সম্ভবত আমার উপর গুলি চালানোও ঠিক আছে

মাহাথির মুহম্মদ বলেন, ‘এই হত্যাকাণ্ড সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সমান। তাকে বিদেশের মাটিতে হত্যা করা হয়। নিজ দেশের স্বার্থে অন্য দেশের কোনও নেতাকে হত্যার মতো কাজ এটা। উভয়েই (যুক্তরাষ্ট্র ও সৌদি আরব) অনৈতিক ও আইন বিরুদ্ধ কাজ করেছে। উল্লেখ্য, ওয়াশিংটনে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুল দূতাবাসে বিন সালমানের হুকুমে হত্যা করে সৌদি এজেন্টরা।

নিজের মতামত বিশ্ব দরবারে তুলে ধরা অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে মাহাথির বলেন, সত্য প্রকাশ অব্যাহত রাখবো। তিনি বলেন, ‘কে ক্ষমতাধর আর কে দুর্বল তা নিয়ে আমি ভীত নই। কোনও কিছু সঠিক না হলে আমি বলে যাই কারন আমার সত্য প্রকাশের অধিকার আছে।

উল্লেখ্য ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ওই ঘটনার চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।


শেয়ার করুন

0 facebook: