আন্তর্জাতিক
ডেস্ক।। লিবিয়ায়
জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড সরকারকে সামরিক সহায়তা দিতে তুর্কি সেনারা লিবিয়ার
পথে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি
বলেন, ত্রিপোলির
পক্ষ থেকেই সামরিক সহায়তা চাওয়া হয়েছে। ত্রিপোলিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আমাদের
লক্ষ্য।
প্রেসিডেন্ট
এরদোগান বলেন, একজন
তুর্কি লেফটেন্যান্টের নেতৃত্বে অপারেশন সেন্টার তৈরি হবে লিবিয়ায়। সেখান থেকেই দেশটির
পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের সাথে সমন্বয় করবে আমাদের সেনারা। লড়াইয়ের উদ্দেশ্যে
নয়, বরং
বৈধ সরকারকে সহায়তা ও মানবিক বিপর্যয় ঠেকানোই লক্ষ্য।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
আফ্রিকা
তুরষ্ক

0 facebook: