Wednesday, January 8, 2020

ভারতে জওহরলাল বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে উগ্র ‘হিন্দু রক্ষা দল’


আন্তর্জাতিক ডেস্ক।। উগ্রহিন্দুত্ববাদী ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর মুখোশধারী সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠন হিন্দু রক্ষা দল

সংগঠনটির নেতা উগ্রহিন্দুত্ববাদী পিঙ্কি চৌধুরী দাবি করে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিন্দু-বিরোধী চিন্তাভাবনাকে প্রশ্রয় দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে দেশ ও জাতীয়তা বিরোধী তৎপরতার জন্য এ হামলা চালানো হয় বলে জানায় সংগঠনটি।

গত রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উগ্রহিন্দুত্ববাদী মুখোশধারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনার পরপরই বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ভারত। হামলার তীব্র নিন্দা জানান দেশটির বিরোধী দলের নেতারা। এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করলেও কারো নাম উল্লেখ করা হয়নি।


শেয়ার করুন

0 facebook: