Thursday, January 9, 2020

বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা, উদ্বিগ্ন ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক।। ইরাকে মার্কিন ক্রুসেডারদের বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার উপর্যুপরি রকেট হামলা হলো বাগদাদের গ্রিন জোনে। হামলার লক্ষ্যস্থল রাজধানী শহরের উচ্চ নিরাপত্তাসম্বলিত এই এলাকায় ক্রুসেডার যুক্তরাষ্ট্রসহ বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাতের আগেই দুটি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। সঙ্গেসঙ্গেই গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিক এই হামলায় হতাহতের বিষয়ে অথবা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানায়নি সংশ্লিষ্ট সূত্র। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। সেদিনের হামলায় ৮০ জন মার্কিন ক্রুসেডার সেনা মারা গেছে বলে ইরান দাবি করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে। বুধবার এক ভাষণে মার্কিন ক্রুসেডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, এই হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা সদস্যও মারা যায়নি।

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়।

বাগদাদ ও ইরাক জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলার পেছনে ইরাকের হাশেদ গ্রুপের ইন্ধন আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।


শেয়ার করুন

0 facebook: