![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চূড়ান্ত উত্তেজনার মধ্যেই ইরাক-সিরিয়া সীমান্তে
বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাঈল। এতে ইরান সমর্থিত অন্তত ৮ সেনা নিহত হয়েছেন।
ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাঈলি
সংবাদমাধ্যম আরুতজ শেভা জানায়,
বৃহস্পতিবার রাতে ইরাক সীমান্তে সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা
চালায় ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাঈল। এতে ইরান সমর্থিত ৮ সেনা নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি
জানায়, হামলায়
যারা নিহত হয়েছেন তারা সবাই বিদেশি। সিরিয়ার কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, হামলায় অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের
অবস্থা আশঙ্কাজনক।
বিশ্লেষকরা
বলছেন, সোলাইমানি
হত্যার প্রতিশোধ নিতে ক্ষোভে ফুঁসছে ইরান। এ অবস্থায় ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা
ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এমনকি সোলাইমানি হত্যার পুরো ক্ষোভটাই যেতে
পারেইহুদিবাদী সন্ত্রাসী ইসরাঈলের ওপর। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হতে পারে তেল আবিবসহ
কয়েকটি শহর।
প্রসঙ্গত, ৩ জানুয়ারি (শুক্রবার)
ভোররাতে ইরাকে ক্রুসেডার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা
জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা
কুদস ফোর্সের প্রধান ছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
মধ্যপ্রাচ্য

0 facebook: