Saturday, January 11, 2020

ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকির জবাব দিলেন হামাস নেতা


আন্তর্জাতিক ডেস্ক।। গাজায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার সেখানে উগ্র ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাঈলের যেকোনো হঠকারী পদক্ষেপের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি উগ্র ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাঈলের নেতাদের উদ্দেশে বলেছেন, ইসরাঈলি হানাদার বাহিনী গাজার বিষয়ে কোনো ধরণের ভুল করলে প্রতিরোধ সংগ্রামীদের জবাবে অনুশোচনা করতে বাধ্য হবে। সম্প্রতি উগ্র ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাঈল গাজায় ফিলিস্তিনি নেতাদের হত্যার যে হুমকি দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এসব কথা বললেন সিনওয়ার।

গত ২৬ ডিসেম্বর গাজার উত্তরে বেইত লাহিয়া-তে হামলা চালায়। এরপর ইসরাঈলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতেয হুমকি দিয়েছে, তারা হামাস নেতাদের হত্যার নীতি বাস্তবায়ন শুরু করবে। অবৈধ দখলদার উগ্র ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাঈলি বাহিনী এর আগেও বহু ফিলিস্তিনি নেতাকে হত্যা করেছে।

২০১৯ সালের ১২ নভেম্বর ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতাকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজার পূর্বাঞ্চলে বাড়িতে হামলা চালিয়ে তাকে শহীদ করা হয়।


শেয়ার করুন

0 facebook: