Saturday, January 11, 2020

অনতিবিলম্বে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবেঃ জুনায়েদ বাবুনগরী


স্টাফ রিপোর্ট।। উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসকন ইসলাম ও স্বাধীনতার দুশমন। তারা আমাদের কোমলমতি শিশুদের প্রসাদ খাইয়ে জয় শ্রী রাম স্লোগান দিয়ে মুসলমানদের ঈমানী চেতনায় আঘাত করেছে। দেশব্যাপী বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম বোয়ালখালী থানাধীন জামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসার ২দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাবুনগরী বলেন, ইসকনের সূদুর প্রসারী চক্রান্তের একটি হচ্ছে, তারা হিন্দু ছেলেদের দাড়ি রাখাবে, লম্বা জামা পরিয়ে মাদ্রাসায় ভর্তি করাবে। অতঃপর মাদ্রাসার ভিতরে ফেতনা সৃষ্টি করবে।

বাবুনগরী প্রমাণস্বরূপ বলেন, আমি যখন বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতা করি, তখন একটা ছেলে আমার কাছে উলুমুল হাদীসপড়তে আসে। আমি তার চেহারায় কোনো নূর দেখতে পাইনি। তখনই আমার সন্দেহ হয়। তারপর নীরিক্ষা করে জানা যায় এই ছেলেটি খতনাও করেনি। সে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের সদস্য।

বাবুনগরী মাদ্রাসাসমুহের কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা খুব যাচাই বাছাই করে ছাত্র ভর্তি করবেন।

উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন যেন কোনোভাবেই মাদ্রাসার ভিতরে ফেতনা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান দারুল উলুম হাটহাজারির সহযোগী মহাপরিচালক জুনায়েদ বাবুনগরী।

বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে জুনায়েদ বাবুনগরী বলেন, ৫০০ বৎসরের ঐতিহাসিক বাবরি মসজিদকে মোঘল আমলের রাষ্ট্রপ্রধান এমনকি বৃটিশ সরকার এবং তৎপরবর্তীকালে ভারতের স্বাধীনতার পর থেকে অনেক হিন্দু রাষ্ট্রপ্রধানসহ নেতৃস্থানীয় হিন্দুরাও বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিলেও গুজরাটের কসাই উগ্রবাদী হিন্দু মোদি সরকার বাবরি মসজিদকে রাম মন্দির বানানোর হিন্দুত্ববাদী উগ্র রায় পাশ করে।

বাবুনগরী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাবরি মসজিদ যদি ভেঙ্গে মন্দির বানানো হয়, তাহলে মোদি সরকারের গদি ভেঙে চুরমার হয়ে যাবে। খোদার গজব নেমে আসবে মোদি সরকারের উপর। ইসলাম ও মুসলমানদের উপর উগ্রবাদী সন্ত্রাসী মোদি সরকারের জুলুম ও অবিচার সহ্য করা যাবে না।

বাবুনগরী আগামী প্রজন্মের যুবক-তরুণ সমাজকে শপথ করিয়ে বলেন, ইসলাম ও মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষার্থে যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দিবেন। জীবন দিতে হলে জীবন দিয়ে হলেও ইসলাম ও মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষা করবেন।


শেয়ার করুন

0 facebook: