![]() |
বৃহস্পতিবার
রাতে কুয়েতে একটি বিয়ের মজলিসে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ওয়াজ করার সময় আব্দুল লতিফ
আবু খিতাব (৮৩) নামের বিশিষ্ট এই আলেমের ইন্তেকাল হয়।
ইন্তেকালের
সময় তিনি বিয়ের ফজিলত ও স্বামী-স্ত্রী পরস্পরের ওপর অধিকার নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার
এক পর্যায়ে কালিমা পাঠরত অবস্থায় তিনি মহান আল্লাহ পাক উনার ডাকে সাড়া দিয়ে চিরতরে পরপারে পাড়ি জমান।
ফিলিস্তিনি
বংশোদ্ভূত হলেও বিগত ৫০ বছর যাবত বিশিষ্ট আলেম আব্দুল লতিফ আবু খিতাব মধ্যপ্রাচ্যের
দেশ কুয়েতে বসবাস করতেন। কুয়েতে স্থায়ী হওয়ার পর তিন বছরের মাথায় ‘উসমান
যাকাত ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা
করেন। কুয়েতী জনগণের কাছে তিনি খুব সমাদৃত ইসলামি স্কলার হিসেবে পরিচিত ছিলেন।
إنا لله وإنا إليه راجعون— معاوية العايش (@moawya2016) January 9, 2020
تُوفي الداعية أبو خطاب قبل قليل أثناء كلمة له في خِطبة أحد الشباب؛
سبحان من وَفَّقه لنطق الشهادة ...
هنيئاً له على هذه الخاتمة.#الكويت pic.twitter.com/Wnirhjlky5
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য

0 facebook: