Sunday, January 12, 2020

ধর্মের অপব্যখা ও গান বাজনা হারাম কোরআনের কোথাও বলা নাই বলে দাবিকারী বয়াতি গ্রেফতার


স্টাফ রিপোর্ট।। টাঙ্গাইলের মির্জাপুরে রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যে দেয়ার অপরাধে বয়াতি শরিয়ত সরকার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিয়ত সরকার উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।

পুলিশ জানান, বয়াতী শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর বক্তব্য করে বলে অভিযোগ উঠে।

সেখানে সে দাবি করে, গান বাজনা হারাম কোরআনের কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে তাকে ৫০ লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করে। যারা নামাজ পড়ে সেজদা দিয়ে কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা বের হয় বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করে।

যা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা। মানববন্ধন, সমাবেশও করে তারা।

এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও আরেক বয়াতি ফকির আবুল সরকার গান বাজনা হারাম প্রমাণ করতে পারলে ১০ লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করেছে। এছাড়াও তার ভিডিওতে দেখা গেছে, রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যপারে মিথ্যাচার, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম উনাদের নিয়েও মিথ্যাচার, ও পবিত্র আল কুরআন এর মনগড়া অপবেখ্যা সে করেছে। তবে তার বিরুদ্ধে কেউ অভযোগ দেয়নি বলে পুলিশ তাকে গ্রেফতার করেনি।



শেয়ার করুন

0 facebook: