Tuesday, January 14, 2020

জামায়াতে ইসলাম-পন্থী বক্তা মিজানুর রহমান আজহারীর বিরুদ্বে মৌলভীবাজারে মানববন্দ্বন অনুষ্টিত


আব্দুল বাছিত খান, মৌলভীবাজার।। জামায়াতে ইসলাম-পন্থী, আবুল আলা মওদুদির অনুসারী বক্তা মিজানুর রহমান আজহারীর সভা বন্ধ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ব সুন্নি আন্দোলন নামের একটি সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে এই মানববন্দ্বন অনুষ্টিত হয়।

১২ জানুয়ারি রবিবার দুপুর ২টার সময় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিশ্ব সুন্নি আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাও: সিবগাত উল্লার সভাপতিত্বে বিশ্ব সুন্নি আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শাহ নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওঃ মুহিবুর রহমান জালালী, মাওঃ সিরাজী, মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ কাদেরী, ডা: মুরাদ আলম, মৌলবি কেরামত আলী, মাওঃ শফিকুল হাসান রেজবী, প্রমুখ।

এছাড়াও উপস্তিত ছিলেন, বোরহান উদ্দিন হামদান, ইফতেখার হোসেন শামিম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমদ, তাওফিক আহমদ, আব্দুল হক, হাফিজ সব্বুর আহমদ,  হাফিজ নুরুল ইসলাম, মজনু আহমদ সহ প্রায় অর্ধশতাধিক লোক মানববন্দ্বনে উপস্তিত ছিলেন। প্রায় ঘন্টাখানেক মানববন্দ্বনে মিজানুর রহমান আজহারীর নানান আপত্তিকর মন্তব্যের কথা  তুলে ধরেন বক্তারা। নিম্নে সেইসব বক্তব্যের ভিডিও লিঙ্ক দেওয়া হলোঃ

১) আল্লাহ হালায় কুরআন পাঠাইছে নবীর ঘাড়ে। নবী হালায় বয়ান দিছে সাহাবাগোর মাঝে। আমরা হালায় বয়ান দিয়া যাইতাছি হালায়। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/34QSCNN)

২) বিশ্বনবীর মাক্কী ইনিংসের খেলার নিয়ম ছিল ঠেক দিয়ে খেলতেন। ক্রিকেটে বলে উইকেট বাঁচায়ে খেলতে হবে তোমায়। উইকেট যাতে পড়ে না যায়। বিশ্বনবী ঠেকায়ে ঠেকায়ে খেলছেন আর চার-ছক্কা মারছেন সব মাদানি ইনিংসে। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2RfG2Ui)

৩) মদ খাওয়ার পরে উমরের ছেলে আবু শাহামা টাল হয়া গেছিল। উমর ফারুকরে কয়, আবে হালায় আব্বা তুমি কেমন আছো? তোমারেতো হালায় আমি চিনবার পারছিনা। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/34QSCNN)

৪) খাদিজা ছিল বুড়ি, তালাক প্রাপ্তা, প্রৌঢ়া, ইনটেক্ট না, ভার্জিন না, ৪০ বছরের বিধবা মহিলা। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2DLGEcj)

৫) নবীজী মূর্খ ছিলেন, তাঁর অক্ষরজ্ঞান ছিল না। তিনি ছিলেন নিরক্ষর। আল্লাহ তাকে অক্ষরজ্ঞানের শিক্ষা দেয়নি। তিনি আলিফ, বা, তা, ছা ছিনতেন না, , , , , ৫ কিভাবে লিখে তা জানতেন না। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2PgUZmr)

৬) হযরত আলী মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়ায়ে সূরাহ ভুল পড়েছিল। হযরত উমর ছিলো মদুড়িদের রাজা। নাঊযুবিল্লাহ! (http://bit.ly/2Lp55Ar)

এছাড়াও মিজানুর রহমান আজহারি নিজেকে ফিরাউনের ভাতিজা বলেও দাবী করেছে। ফিরাউন নাকি তার চাচা। (http://bit.ly/2rWUGFa)


শেয়ার করুন

0 facebook: