স্টাফ
রিপোর্ট।। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের ওড়না পরার
ওপর নিষেধাজ্ঞা জারির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৯
জানুয়ারি) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে
বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা
বলেন।
মসিউর রহমান
তার প্রশ্নে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ
করা হয়েছে এমন দাবি করে এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জবাবে
প্রধানমন্ত্রী বলেন, ‘ঐই অভিযোগের
বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। মেয়েদের ওড়না
পরা নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডিও কোন সিদ্ধান্ত নেয়নি।’
এ প্রসঙ্গে
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বর্তমান সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান
ও অন্য সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’
মসিউর রহমান
রাঙ্গার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া আমরা শুরু করে দিয়েছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা চলতে
থাকবে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতার ব্যবস্থা নিচ্ছি।
জাতীয় পার্টির
ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের
জননিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার সর্বাত্মক উদ্যোগ ও সুদৃঢ় পদক্ষেপ
নিয়েছে। দুর্নীতি, মাদক নির্মূল ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে আমাদের অভিলক্ষ্য হলো- নিরাপদ জীবন ও
শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা,
সন্ত্রাসবাদ ও মাদক
নির্মূলে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

0 facebook: