আন্তর্জাতীক
ডেস্ক।। দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন ক্রুসেডার প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের বারবার প্রত্যাখ্যানের পরও এই পরিকল্পনা প্রকাশ করেছে সে।
বুধবার
মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে
আসে। নিন্দা জানিয়ে ফিলিস্তিনের বেথেলহাম, দক্ষিণ জেরুজালেম,
জর্ডান উপত্যকা ও হেবরনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এ সময়
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে উগ্রইহুদিবাদী ইসরাঈলের সেনাবাহিনী। তখন তাদের লক্ষ্য করে
পাথর নিক্ষেপ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিন জর্ডানের
রাজধানী আম্মানেও বিক্ষোভ হয়েছে।
ফিলিস্তিনের
রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৪১ জন আহত হয়েছে। তাদের মধ্যে
তিনজন গুলিবিদ্ধ।
ক্রুসেডার ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণার পর তার প্রতিবাদ
জানিয়ে চালু করা #ফ্রিপ্যালেস্টাইন হ্যাশট্যাগ সামাজিক
যোগাযোগামাধ্যম টুইটারের ট্রেন্ডিং তালিকায় শীর্ষে উঠে এসেছে।
এর আগে ২৮
জানুয়ারি উগ্রইহুদিবাদী ইসরাঈলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে এই পরিকল্পনা তুলে ধরেন ক্রুসেডার ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, শান্তির পথে উগ্রইহুদিবাদী
ইসরাঈল আজ বড় পদক্ষেপ নিয়েছে। আমার লক্ষ্য উভয়ের জন্য সমান সুযোগের
সমাধান হাজির করেছে।
৮০ পৃষ্ঠার এ
পরিকল্পনার ৫০ পৃষ্ঠাই ব্যয় করা হয়েছে রাজনৈতিক পরিকল্পনা উপস্থাপনের জন্য।
পরিকল্পনার বাকি ৩০ পৃষ্ঠা গত বছরের জুলাই মাসে প্রকাশ করা হয়েছিল। যেখানে মূলত
অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরা হয়। ৫ হাজার কোটি ডলারের সেই পরিকল্পনাটি তৈরিতে
মুখ্য ভূমিকা রেখেছিলেন ক্রুসেডার
ট্রাম্প জামাতা ও উপদেষ্টা ক্রুসেডার
জ্যারেড কুশনার।
পরিকল্পনায়
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন
মার্কিন ক্রুসেডার প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে পশ্চিমতীরে উগ্রইহুদিবাদী ইসরাঈলের দখলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে বলে
উল্লেখ করা হয়েছে। বিনিময়ে চার বছরের জন্য উগ্রইহুদীদের
দ্বারা দখলকৃত এলাকার সম্প্রসারণ বন্ধ রাখবে।
পরিকল্পনায় ক্রুসেডার ট্রাম্প প্রশাসন একটি সম্ভাব্য
মানচিত্রও তুলে ধরেছে, যেখানে বর্তমানে ফিলিস্তিন নিয়ন্ত্রিত অঞ্চলের
দ্বিগুণ এরিয়া ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য প্রস্তাব করা হয়েছে।
ফিলিস্তিনের
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব পরিকল্পনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে প্রত্যাখান
করেছেন। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমি ক্রুসেডার ট্রাম্প ও উগ্রইহুদীবাদী নেতানিয়াহুকে বলতে চাই, জেরুজালেম বিক্রির জন্য নয়। আমাদের অধিকার বিক্রির জন্য নয়। এ নিয়ে দর
কষাকষির কোনো সুযোগ নেই। আপনাদের পরিকল্পনা, ষড়যন্ত্র
বাস্তবায়িত হবে না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্থিন

0 facebook: