Thursday, January 30, 2020

ক্রুসেডার ট্রাম্পের ইহুদীবাদী ইসরাঈল প্রীতির কথিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলো তুরস্ক

আন্তর্জাতীক ডেস্ক।। মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমকে উগ্রইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাঈলের অবিচ্ছেদ্য রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা একেবারে গ্রহণযোগ্য নয় মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
একই সঙ্গে ট্রাম্পের তথাকথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ উগ্রইহুদিবাদী ইসরাঈলের দখলদারিত্বকে বৈধকরণের প্রচেষ্টা বলেও নিন্দা জানিয়েছেন তিনি।
এরদোগান বলেন, জেরুজালেম মুসলমানদের পবিত্র জায়গা। জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাঈলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একেবারে অগ্রহণযোগ্য। এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা এবং উগ্রইহুদিবাদী ইসরাঈলি দলখদারিত্বের বৈধতা দেওয়া হয়েছে।
এই চুক্তি ইহুদিবাদী ইসরাঈল-ফিলিস্তিন সংঘাতের কোনও সমাধান কিংবা মধ্যপ্রাচ্যে কোনও ধরনের শান্তি আনবে না বলেও মন্তব্য করেছেন এরদোয়ান।
মঙ্গলবার হোয়াইট হাউসে উগ্রইহুদীবাদী ইসরাঈলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শতাব্দির সেরা চুক্তি’ নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘নতুন বেলফোর ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের মুসলমানরা।


শেয়ার করুন

0 facebook: