আন্তর্জাতীক ডেস্ক।। দিল্লিতে উগ্রহিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এলে শহরের সরকারী
জমিতে গড়ে ওঠা সব মসজিদ ভেঙে ফেলা হবে বলে নিশ্চিত করেছেন দলটির উগ্রহিন্দুত্ববাদী সাংসদ
পার্বেশ সিং ভার্মা। গত ১৮ জানুয়ারি এমন মন্তব্য করেছেন পশ্চিম দিল্লির এই সাংসদ।
পরে এক টুইটে
ভার্মা দাবি করেছেন, ‘দিল্লির সরকারি জমিতে ৫৪টির বেশি মসজিদ-মাদরাসা
পাওয়া গেছে। তালিকা ইতোমধ্যে লেফটেন্যান্ট গভর্নরকে দেয়া হয়েছে।’
এক সংবাদ
সম্মেলনে ভার্মা আরও বলেছেন, ‘সরকারি জমিতে মন্দির পাওয়া
যায়নি, কেবল পবিত্র মসজিদ পাওয়া গেছে।’
এদিকে উগ্রহিন্দুত্ববাদী ভার্মার দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে
দিল্লি সংখ্যালঘু কমিশন। শহরের ৬৮টি পবিত্র মাদরাসা, পবিত্র মসজিদ
পর্যবেক্ষণ করে এ দাবি করছে কমিশন।
উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচন 8 ফেব্রুয়ারি
অনুষ্ঠিত হবে এবং ১১ ফেব্রুয়ারি ঘোষিত হবে ফলাফল।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত

0 facebook: