আন্তর্জাতীক
ডেস্ক।। ফিলিস্তিনের
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস
শরীফ
বা পবিত্র জেরুজালেম শহর ফিলিস্তিনেরই অংশ থাকবে।
আমেরিকার
ক্রুসেডার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির
সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন সে চুক্তি প্রত্যাখ্যান করেছে
ফিলিস্তিনের এ সংগঠন।
হামাস বলেছে, ট্রাম্পের
পক্ষ থেকে কাগজের ওপর যে চুক্তি লেখা হয়েছে তার কোনো মূল্য নেই বরং জেরুজালেম
ফিলিস্তিনেরই থাকবে। হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি আজ (বুধবার) এক
টুইটার বার্তায় এ কথা বলেছেন।
গতকাল ক্রুসেডার
মার্কিন
প্রেসিডেন্ট ট্রাম্প উগ্রইহুদীবাদী ইসরাঈল ও ফিলিস্তিনের
মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে এই ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। তবে
এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে উগ্রইহুদিবাদী ইসরাঈলের অবিভক্ত রাজধানী
হিসেবে উল্লেখ করেছে ক্রুসেডার ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার
ক্রুসেডার
প্রেসিডেন্ট যখন এই চুক্তি প্রকাশ করে তখন তার পাশে উগ্রইহুদিবাদী ইসরাঈলের যুদ্ধবাজ,
উগ্রসন্ত্রাসী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিল। কিন্তু
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সেখানে ছিলেন না। তিনি এ চুক্তিকে ইতিহাসের
আস্তাকুঁড়ে নিক্ষেপ করার কথা বলেছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ফিলিস্থিন

0 facebook: