![]() |
স্টাফ
রিপোর্ট।। পীরের মুরিদ হওয়ার
আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী।
গাজীপুরে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণ
ও দস্তারবন্দি মহাসম্মেলনে এই আহ্বান জানায় সে।
বৃহস্পতিবার বিকালে শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই সময় আল্লামা শফী বলেন,
ইসলামের চারটি মাজহাবের ইমামদের
পীর ছিল। তা হলে আপনাদেরও
মুরিদ হতে হবে। আমি নিজেও মুরিদ
হয়েছি। আমারও পীর আছেন। এখানে (সম্মেলনস্থলে) আমার
খলিফাও রয়েছে।
তিনি বলেন,
আমাদের মাজহাবের ইমাম হলেন আবু
হানিফা। উনার পীর ছিলেন ইমাম
জাফর সাদেক আলাইহিস সালাম। যেহেতু বিভিন্ন মাজহাবের ইমামদের পীর ছিল এবং উনাদের চেয়ে আমাদের মর্যাদা বড় নয়,
সেহেতু আপনাদেরও মুরিদ হতে হবে।’
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শফী আহলে
বাইয়াতের গুরুত্ব জানিয়ে উপস্থিত সবাইকে তার কাছে মুরিদ হওয়ার আহ্বান জানান। পরে তার সঙ্গে তওবা ইস্তেগফার
পড়তে বলে উপস্থিত সবাইকে মুরিদ করে।
এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী
সদস্য হজরত মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট
শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমানসহ রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
সম্মেলনে শ্রীপুর উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২তম
বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: