Saturday, February 1, 2020

রাজশাহী সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে উগ্রহিন্দুত্ববাদী বিএসএফ



স্টাফ রিপোর্ট।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খরচাকা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে হিন্দুত্ববাদী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ স্বদেশ বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন
হিন্দুত্ববাদী বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া ব্যাক্তি গুলো হলেন- রাজন হোসেন, মো. সোহেল, কাবিল, মো. শাহীন ও শফিকুল এদের প্রত্যেকের বাড়ি পবা উপজেলার গহমাবোনা গ্রামে
পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা সবাই রাখালনিজেদের বাড়িতে পালন করা গবাদিপশু পদ্মানদীর চরে চরাতে যানআজও তারা চরে গরু চরাতে গিয়েছিলেনএসময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে
জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে
পতাকা বৈঠকের জন্য তারা হিন্দুত্ববাদী বিএসএফকে চিঠি দিয়েছেনশনিবার (১ ফেব্রুয়ারি) সকালে পতাকা বৈঠক হতে পারেপতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া ব্যাক্তিদের ফিরিয়ে আনা হবে


শেয়ার করুন

0 facebook: