Sunday, February 2, 2020

মঞ্চ ভেঙে মাটিতে পড়ে গেছে আহমদ শফী ও বাবুনগরী



স্টাফ রিপোর্ট।। নারায়ণগঞ্জে একটি ইসলামিক সম্মেলন চলাকালে মঞ্চ ভেঙে পড়ে গেছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ আরও অনেকে

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনিএই সময় সেখানে হুড়োহুড়ি শুরু হয়পরে ভাঙা মঞ্চেই আলোচনা শুরু করা হয়

শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় এই ঘটনাটি ঘটে

এর আগে সকাল থেকেই সমাবেশের কার্যক্রম শুরু হয়সকালে হাজার হাজার মুসল্লির ঢল নামে সেখানেযোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়

সেই সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অবস্থান নেয়


শেয়ার করুন

0 facebook: