Monday, February 3, 2020

আল আকসার উপর যারাই হস্তক্ষেপ করবে, তাদের হাত ভেঙে ফেলবঃ সুলতান এরদোগান


আন্তর্জাতীক ডেস্ক।। ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসা শরীফকে রেড লাইনআখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানআল আকসার উপর হস্তক্ষেপকারীদের হাত ভেঙে ফেলার হুশিয়ারি দিয়েছেন তিনি

শুক্রবার আঙ্কারায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) কেন্দ্রীয় কমিটির বৈঠকে বক্তৃতা দেয়ার সময় তিনি এই হুশিয়ারি ব্যক্ত করেন

তিনি বলেন, ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি আমাদের নিকট অগ্রহণযোগ্যউগ্রিহুদীবাদী ইসরাল তো একটি অবৈধ রাষ্ট্র, মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার ওপর যে-ই হাত বাড়াবে তার হাত আমরা ভেঙে ফেলব

এরদোগান সাহেব আরও বলেন, তথাকথিত শতাব্দীর সেরা চুক্তির মাধ্যমে আমেরিকার প্রধান লক্ষ্য পূন্যময়ী নগরী আল কুদসকে (জেরুসালেম) গ্রাস করে নেয়া- আমরা কিছুতেই এটা মেনে নিব না

তথাকথিত শতাব্দীর সেরা চুক্তির ব্যাপারে আরব ইসলামি রাষ্ট্রসমূহের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা ক্রুসেডার ট্রাম্পের মুসলিম বিরোধী চুক্তির বিপক্ষে সৌদি আরব এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি, কখন আমরা তাদের আওয়াজ শুনতে পারব! প্রশ্ন ছুড়েছেন এরদোগান

যেসব বিশ্বাসঘাতক আরব হাতক্রুসেডার ট্রাম্পের ফিলিস্তিনি বিনাশী ই চুক্তির সমর্থন করেছে, তাদেরও হিসেব দিতে হবে

যখন আল কুদসের ওকবৃক্ষ ভেঙে পড়বে তখন গোটা বিশ্বই ভেঙে পড়বে, আমরা কিছুতেই উগ্রুইহুদী সন্ত্রাসবাদী ইসরালের হাতে তা অর্পণ করতে পারিনাফিলিস্তিনিরা তাদের জন্মভূমি ছেড়ে অন্যকোথাও বিতাড়িত হবে- এটাও মেনে নেব না

সবশেষে এরদোগান সাহেব উল্লেখ করেন, যেকোনো পরিস্থিতিতে তুর্কিরা পূন্যময়ী নগরী আল কুদস ও পবিত্র মসজিদ আল আকসাকে ধারণ করে বাঁচতে চায়, তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশেই থাকবে


শেয়ার করুন

0 facebook: