Monday, February 3, 2020

১০০ বছরেও এমন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন হয়নি- হানিফ


স্টাফ রিপোর্ট।। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশের গত ১০০ বছরের নির্বাচনকে পর্যবেক্ষণে আনা হলে এবারের সিটি নির্বাচনের মতো এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো দেখা যায়নি
শনিবার সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন
হানিফ বলেন, এত শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করে আজকে যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে সেই ভোটের পরে বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কা করে আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হানিফ বলেন, এই যে নির্লজ্জ মিথ্যাচার ফখরুল সাহেব গণমাধ্যমে করেছেন, এই মিথ্যাচারে কান দেবেন নাবিভ্রান্ত হবেন নামির্জা ফখরুলকে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন হানিফ
তিনি বলেন, আমরা ফখরুল সাহেবকে আহ্বান জানাব, আপনি এই উক্তি করেছেন উক্তির পেছনে, আপনার অভিযোগের পেছনে যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণ জাতির সামনে তুলে ধরতে হবেযদি প্রমাণ উপস্থাপন করতে না পারেন তাহলে আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই মিথ্যাচারের জন্য
হানিফ বলেন, টানা সরকারি ছুটি ও গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটারই হয়ত ঘরের বাইরে যেতে আগ্রহ প্রকাশ করেননিসেক্ষেত্রে ভোটের টার্নআউটটা আমাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছেআমরা আশা করি, ভবিষ্যতে নির্বাচন কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন
মোহাম্মদপুরে এক সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, একটা ঘটনার কথা আমাদের কানে এসেছেমোহাম্মদপুরে একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলযোগ হয়েছেসেটা বিএনপি সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গেএটার সঙ্গে সরকারদলীয় কোন ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোন মেয়রের প্রার্থী নয়এটা বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে হয়েছে
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন


শেয়ার করুন

0 facebook: