Monday, February 3, 2020

করোনাভাইরাসে মৃত ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন সরকার



আন্তর্জাতীক ডেস্ক।। শনিবার করোনাভাইরাসে এক চীনা নাগরিকের মৃত্যুর পর ঐই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করার উদ্যোগ নিয়েছে ফিলিপাইনে সরকার

জানাগেছে, তিনি যে ফ্লাইটে এসেছিলেন সে ফ্লাইটের অন্যরা এবং যে হোটেলে উঠেছিলেন সেখানকার কর্মীদেরও শনাক্ত করা হচ্ছে

৩৮ বছরের এক নারীকে সঙ্গে নিয়ে ফিলিপাইনে গিয়েছিলেন ওই চীনা ব্যক্তিওই নারীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেনতাকে ম্যানিলার হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে

মারা যাওয়া চীনা নাগরিক ম্যানিলা ছাড়াও ফিলিপাইনের আরও একাধিক শহর সফর করেছিলেনসংক্রমণ নিয়ন্ত্রণে তারা যে হোটেলটিতে অবস্থান করছিলেন এখন সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারাতাকে বহনকারী ফ্লাইটের অন্যদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে

উল্লেখ্য, চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছেআক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮০

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)তবে ইতোমধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বিশ্বের ২৮টি দেশে ছড়িয়ে পড়েছেউদ্ভূত পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ


শেয়ার করুন

0 facebook: