Tuesday, February 4, 2020

গ্রেফতারের ভয় দেখিয়ে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এএসআই


স্টাফ রিপোর্ট।। গাজীপুরের শ্রীপুরে কৃষক কফিল উদ্দিনকে হাতকড়া পড়িয়ে ও গ্রেফতারের ভয় দেখিয়ে সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে শ্রীপুর থানার এএসআই সাইয়েদুর রহমান

শনিবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে

কফিল ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে

কৃষক কফিল উদ্দিন জানান, তার চাচাতো ভাই আবদুল আজিজ তার (কৃষক কফিল উদ্দিন) জমির ওপর চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছেএ ঘটনায় উল্টো আজিজ কৃষক কফিল উদ্দিন ও তার ভাইকে ও মমিনকে অভিযুক্ত করে শুক্রবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন

অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার এএসআই সাইয়েদুর রহমান শনিবার সন্ধ্যায় সোহাদিয়া গ্রামে ঘটনার তদন্তে যায়সেখানে অভিযুক্ত কফিল উদ্দিনকে সামনে পেয়ে তার বুকে কিল ঘুষি মেরে দুই হাতে হাতকড়া পড়িয়ে পুলিশের সিএনজিতে তোলেপরে সাতখামাইর বাজারের কাছে এনে কফিল উদ্দিনের কাছ থেকে সিএনজি ভাড়া বাবদ ৫০০ টাকা ও অতিরিক্ত ৫ হাজার টাকা রেখে এএসআই সাইয়েদুর রহমান তাকে ছেড়ে দেয়

এ সময় এএসআই তাকে হুমকি দিয়ে বলেন, আজিজ তার ঘর নির্মাণের কাজ চালিয়ে যাবে, কোনো বাধা দেয়া যাবে নাতাকে কোনো ধরনের বাধা দেয়ার খবর পেলে কৃষককে মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেয় এএসআই

সাইয়েদুর রহমান জানান, তিনি ঘটনা তদন্ত করতে গিয়েছিলেনএ ধরনের কোনো ঘটনা তিনি ঘটাননি

তিনি সাংবাদিককে রাতে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ করেন এবং বলেন, পুলিশ ও সাংবাদিক ভাই ভাই

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-মামুন বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনিযদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে অভিযোগ পেলে তদন্ত করে ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে


শেয়ার করুন

0 facebook: