Tuesday, February 4, 2020

আল-আকসা মসজিদকে রক্ষা করতে ব্যর্থ হলে, তারা কাবা শরীফকে লক্ষ্যবস্তু করবেঃ সুলতান এরদোগান


আন্তর্জাতীক ডেস্ক।। আমরা যদি আল-আকসা মসজিদকে রক্ষা করতে ব্যর্থ হই, ভবিষ্যতে তারা কাবা-কে লক্ষ্যবস্তু করলে আমরা তখনও কিছু করতে পারব না

এ কারণেই আকসা আমাদের জন্য লাল সীমা

গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বৈঠকে এসব কথা বলেছেন দেশটির রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান গতকাল তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর

ক্রুসেডার ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে নীরবতার জন্য আরব ও মুসলিম নেতাদের নিন্দা জানিয়েছেন এরদোগানআরব নেতাদের সমালোচনা করে তিনি বলেছেন, আপনারা আর কখন কণ্ঠস্বর তুলবেন?

ফিলিস্তিন ও জেরুসালেম ইস্যুটি সব মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তুরস্কের রাষ্ট্রপতি

সৌদি আরব বেশিরভাগ ক্ষেত্রেই নীরবতারা কখন কথা বলবে? ওমান, বাহরাইন, আবুধাবির নেতৃত্ব নিয়েও একই কথা বলবো

তিনি আরও বলেন, এমনকি তারা সেখানে গিয়ে তাদের প্রশংসা করেনআপনাদের প্রতি লজ্জাকিছু আরব দেশ এ জাতীয় পরিকল্পনাকে সমর্থন করে জনগণ, জেরুসালেম এবং মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে

তুরস্কের রাষ্ট্রপতি বলেন, উগ্রিহুদীবাদী ইসরালের মতো একটি দুর্বৃত্ত রাষ্ট্র’-কে তুরস্ক কখনোই গ্রহণ করেনি এবং গ্রহণ করবেও না

গত মঙ্গলবার ক্রুসেডার ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণার পরেই এর বিরুদ্ধে তুরস্কের তীব্র বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছিলেন এরদোগানতখন সেখানে তিনটি আরব দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন

জেরুসালেম শহরের মুসলিম ও ক্রুসেডার খ্রিস্টানদের পবিত্র স্মৃতিস্তম্ভের গুরুত্ব তুলে ধরে ক্রুসেডার ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি


শেয়ার করুন

0 facebook: