Wednesday, February 5, 2020

পবিত্র হজের বিমান ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুশিয়ারি


স্টাফ রিপোর্ট।। দ্রুত বিমান ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে পবিত্র হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ
পবিত্র হজ যাত্রায় অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে রোববার মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এ হুশিয়ারি দেয় সংগঠনটি
এ সময় পরিষদের সভাপতি ড. আবদুল্লাহ আল নাসের বলেন, ওমরাহ পালন করতে বিমান ভাড়া লাগে ৪৫ হাজার থেকে ৪৮ হাজার টাকাগত বছর পবিত্র হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৩০ হাজার টাকাকিন্তু এ বছর ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক পবিত্র হজযাত্রীদের ওপর জুলুম
পবিত্র হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ টাকা করার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া সব পবিত্র হজযাত্রীর সংখ্যা অনুযায়ী টিকিটের ব্যবস্থা গ্রহণ করতে হবেঅচিরেই বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে
এ সময় উপস্থিত ছিলেন এজেন্সি মালিকদের সংগঠন হাবের সাবেক সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, বাংলাদেশ পবিত্র হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা বশির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক তাজাম্মুল হুসাইন, হাবের সাবেক নেতা রুহুল আমিন মিন্টু, রফিকুল ইসলাম প্রমুখ


শেয়ার করুন

0 facebook: