Thursday, February 6, 2020

তুর্কি গোয়েন্দা প্রধানকে হত্যার হুমকি দিয়েছে উগ্রইহুদীবাদী ইসরাঈল!




আন্তর্জাতীক ডেস্ক।। উগ্রইহুদীবাদী ইসরাঈলের সংন্ত্রাসী প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পত্রিকা ম্যাকোর রিশোনসুলাইমানির পরে এখন  তুর্কি গোয়েন্দাপ্রধান হাকান ফিদানের সময় এসেছে বলে হুমকি দিয়েছে। খবর, তুর্ক প্রেস
২৮ জানুয়ারী মঙ্গলবার তুর্ক প্রেসে প্রকাশিত খবরে বলা হয়, উগ্রইহুদীবাদী ইসরাঈলী পত্রিকাটি সুলতান ও সুলাইমানশিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করে। প্রবন্ধে সুলাইমানী এবং হাকান ফিদানের মধ্যে প্রচুর মিল দেখিয়ে উল্লেখ্য করা হয়, ‘সুলাইমানী এবং হাকান ফিদান ইরাক ও সিরিয়ায় তাদের দেশের হয়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
মহিলা প্রবন্ধকার বলেন, ‘কাসিম সোলাইমানী তো এখন তিন হাত মাটির তলে। সময় এসেছে, সুলাইমানীর যমজ ভাই তুর্কি গোয়েন্দাপ্রধান হাকান ফিদানের ষড়যন্ত্রের প্রতি মনোযোগ দেয়ার।
তুর্ক প্রেস জানায়, সেঞ্চুরি ডিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ইতোপূর্বে ইসরাইলী এই পত্রিকায় ফাস হওয়াতে তুরস্কে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।অবস্থার নাজুকতা অনুভব করে উগ্রইহুদীবাদী ইসরাঈলী কর্মকর্তারা দ্রুতই এ ধরনের উসকানির সাথে তাদের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দেয়।
উল্লেখ্য, হাকান ফিদান তুর্কি সুলতান এরদোগানের খুবই আস্থাভাজন। তুর্কি সুলতান হাকানকে আমার রহস্যভান্ডারবলে অভিহিত করেন।
অন্যদিকে তুর্কি সাংবাদিক সুলতান এরগোদানকে উদ্বৃত করে বলেন, উগ্রইহুদীবাদী ইসরাঈলী পত্রিকা যদি হাকান ফিদানকে টার্গেট করে থাকে, তার অর্থ আমরা সঠিক পথে আছি।


শেয়ার করুন

0 facebook: