আন্তর্জাতীক ডেস্ক।। আন্তর্জাতিক
সংস্থাগুলির কাছে নালিশ করে কোনও কাজ হয়নি। তাই এবার সরাসরি উগ্রহিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিল
পাকিস্তানের সাংসদরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংসদে এই দাবি জানিয়ে
প্রধানমন্ত্রী ইমরান খানকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায় তারা।
শুধু তাই নয়,
আগামী
১০ ফেব্রুয়ারি থেকে উগ্রহিন্দুত্ববাদী
ভারতের
বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কাশ্মীর দখল করার ঘোষণা দিয়েছে তারা। এর ফলে প্রবল
উত্তেজনা তৈরি হয়েছে এশিয়ার এই অঞ্চলে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার জমিয়তে ওলামায়ে
ইসলাম এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে উগ্রহিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার
অনুরোধ করা হয়।
তারা বলেন, উগ্রহিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা
মাত্রই সজাগ হয়ে উঠবে আন্তর্জাতিক সংগঠনগুলি। তারপরই কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে
দুদেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এর ফলে
কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন ও বাস্তবরূপ পাবে।
তিন ঘণ্টার অধিবেশনের শেষ লগ্নে এই বিষয়ে বক্তব্য রাখতে উঠে
আবেগপ্রবণ হয়ে পড়েন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মুহাম্মাদ খান। দেশবাসীর
কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন,
ভারতের
বিরুদ্ধে জিহাদ করে কাশ্মীর দখল করুন।
সূত্র: সংবাদ প্রতিদিন
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: