![]() |
আন্তর্জাতীক ডেস্ক।। উগ্রহিন্দুত্ববাদী ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুলের কারণেই কাশ্মীর স্বাধীন হবে বলে মন্তব্য
করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, উগ্রহিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির কাশ্মীর সংযুক্ত করে ভুলের কারণে এই অঞ্চল
স্বাধীন হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মিরপুরে কাশ্মীর সংহতিতে হিন্দুত্ববাদী ভারত
দখলকৃত কাশ্মীরীদের সমর্থন জানিয়ে তিনি এসব কথা বলেন।
ইমরান খান বলেছেন, কাশ্মীরীদের জন্য ভালো সময় এগিয়ে আসছে; যা তাদেরকে উগ্রহিন্দুত্ববাদী ভারতীয় দখল থেকে চূড়ান্ত স্বাধীনতার
দিকে পরিচালিত করবে।
তিনি বলেন,
৫
ই আগস্টের উগ্রহিন্দুত্ববাদী
ভারতীয় পদক্ষেপের আগে কাশ্মীরের বিষয়টি বিশ্ব অনেকাংশেই ভুলে গিয়েছিল। তবে ছয়
মাস ’সময়ের
মধ্যে কাশ্মীরের বিষয়টি পুরো বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে।
ইমরান বলেন,
নরেন্দ্র
মোদি একতরফাভাবে কাশ্মীরকে তার স্বাধীন মর্যাদা প্রত্যাহার করে নিয়ে যাওয়ার
চেষ্টা করেছিলেন; তবে
বিষয়টি এমনভাবেই আন্তর্জাতিকীকরণ করা হয়েছে, যা উগ্রহিন্দুত্ববাদী
ভারতীয়
প্রধানমন্ত্রী আশা করতে পারেননি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: