Tuesday, February 11, 2020

উগ্রহিন্দুত্ববাদী মোদী-অমিত-যোগী ভারতকেই ভাঙ্গনের দিকে ঠেলে দিচ্ছে






ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষে অর্থাৎ দেশভাগের সময় যেসব মুসলমান ভারতে থেকে যায়, তার ভারতে থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে দেশকে 'ধন্য' করেননি বলে মন্তব্য করেছে উত্তর প্রদেশের মূর্খমন্ত্রী, বিজেপির অন্যতম শীর্ষ গেরুয়া গুণ্ডা যোগী আদিত্যনাথ।

বিবিসি হিন্দিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সে বলেছে, ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা ভারতে 'বিভাজনের আগুন' উস্কে দিচ্ছে। [১]

হিংস্র সাম্প্রদায়িক বিদ্বেষই যে বিজেপির গেরুয়া রাজনীতির মূল চালিকাশক্তিগেরুয়া গুণ্ডা যোগী আদিত্যনাথের এই মন্তব্যে সেটা আবারো প্রমাণিত হলো।

আদিত্যনাথের মতো সহিংস ঘৃণাজীবীকে নরাধম মোদীর বিজেপি উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে এমন সব মন্তব্য শোনানোর জন্যই। কেননা এমন সব জঘন্য মন্তব্য করার "প্রতিভা"ই যোগীর একমাত্র "যোগ্যতা"।

যেমন, যোগী আদিত্যনাথ ২০১৫ সালে বিজেপির এমপি থাকাকালে বিশ্ব হিঁদু পরিষদের এক সমাবেশে মন্তব্য করেছিল, সুযোগ পেলে সে সব মসজিদে গৌরী-গণেশের মূর্তি বসাবে। [২]

এমন এক সাম্প্রদায়িক গুণ্ডাকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর স্বাভাবিক ফলাফল হলো উত্তর প্রদেশজুড়ে চরম মুসলিম নির্যাতন। নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে আদিত্যনাথের উত্তর প্রদেশেই সবচেয়ে বেশি (১৯ জন) মানুষ নিহত হয়েছেন।

এখন আদিত্যনাথ বলছে, মুসলিমরা ভারতে থেকে গিয়ে ভারতকে "ধন্য" করেনি। অথচ স্বাধীন ভারতের রূপকার এম. কে. গাঁধী বলতেন, "Hindus and Muslims were sons of the same soil of India; they were brothers who therefore must strive to keep India free and united." [হিন্দু ও মুসলিমরা ভারতের একই মাটির সন্তান; তারা এমন এক ভাই যাঁদের অবশ্যই ভারতকে মুক্ত ও ঐক্যবদ্ধ রাখতে সচেষ্ট থাকতে হবে।]

ভারতের সাম্প্রদায়িক বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের কোটি কোটি মানুষ যারা বিক্ষোভ করেছেন, তাদের মধ্যে এম. কে. গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধীও আছেন। তুষার গাঁধী এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বলেন, আইনের এই সংশোধনীটি "ভারতের আত্মাকে পরিবর্তনের চেষ্টা"। [৩]

আসলে নরাধম মোদী-অমিত শাহ-যোগী আদিত্যনাথের মতো উগ্র হিঁদুরা তাদের অন্ধ সাম্প্রদায়িক উন্মাদনার জোশে ভারতকেই ভাঙ্গনের দিকে ঠেলে দিচ্ছে। এম. কে. গাঁধীর ভারত এদের হাতেই ধ্বংস হবে।

সূত্র- ১. bbc.in/2UBmuLT

২. bit.ly/2S2K4PE

৩. bit.ly/385KPNw


শেয়ার করুন

0 facebook: