স্টাফ রিপোর্ট।। ধর্ম মানার স্বাধীনতার পাশাপাশি ধর্ম না মানারও
স্বাধীনতা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে দেয়া
সমাবর্তন বক্তা হিসেবে এসব কথা বলেন প্রখ্যাত এ শিক্ষাবিদ। ড. আনিসুজ্জামান বলেন, ‘বাংলাদেশের জ্ঞানচর্চার পরিবেশ যেসব কারণে বিঘ্নিত হতে যাচ্ছে, তার একটি হলো সহনশীলতা ও উদারতার অভাব। প্রায় একশ বছর আগে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে
কেন্দ্র করে মুসলিম সাহিত্য সমাজ বুদ্ধির মুক্তির একটি আ'ন্দোলন গড়ে তুলেছিল। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষের ধর্মমতের স্বাধীনতা থাকবে, এই প্রতিশ্রুতি দিয়ে। ধর্ম মানার স্বাধীনতা থাকলে কোনো ধর্ম না মানার
স্বাধীনতাও থাকবে।
তিনি আরো বলেন, সামাজিক
অনুদারতা ও সংকীর্ণতার কারণে বছর কয়েকের মধ্যে তার কাজকর্ম বন্ধ করে দিতে হয়। নজরুল ইসলামের স্বতঃস্ফূর্ত ও প্রবল প্রাণ প্রবাহই
কেবল কোনো ধরণের বাধা মানেনি। আজ বাংলাদেশে আমরা দেখছি ব্লগার হত্যা করা হচ্ছে তাদের নাস্তিক
আখ্যা দিয়ে। আবার যেসব প্রকাশক ব্লগারদের বইপত্র প্রকাশ করেছে তাদেরও হত্যা করা
কিংবা হত্যার প্রচেষ্টা নেওয়া হচ্ছে।’
আনিসুজ্জামান বলে, ‘আস্তিক হলেই যে
রক্ষা, তাও নয়। কেননা,
পিরকে হত্যা করা হয়েছে পিরবাদ
ইসলামসম্মত নয়, এমন অ'ভিযোগে। মাজারের খাদেমকে হত্যা করা হয়েছে, মাজারে এক ধরনের পৌত্তলিকতার চর্চা হয়, এই অপবাদে। হিন্দু,
বৌদ্ধ, খ্রিস্টান পীড়ন করা হচ্ছে, শিয়ারা আক্রান্ত হচ্ছে। তাঁরা নিজেদের মুসলমান বলে দাবি করেন, আল্লাহ, রসুল ও কোরআনে
আস্থা রাখেন, এমন ঘোষণার পরেও। বাংলাদেশে তো এমন হওয়ার কথা ছিল না।’
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: