Sunday, February 9, 2020

ফিলিস্তিনিদের প্রতি গুগলের অবিচার!


আন্তর্জাতীক ডেস্ক।। ফিলিস্তিন-উগ্রইহুদীবাদী ইসরাঈল সংকট নিরসনে ক্রুসেডার যুক্তরাষ্ট্র ঘোষিত তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরিবা শতাব্দীর সেরা সমঝোতা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
মধ্যপ্রাচ্যে নিয়ে ক্রুসেডার ট্রাম্পের তথাকথিত ডিল অব সেঞ্চুরি বা শান্তি প্রস্তাবকে একপেশে ও বিতর্কিত আখ্যায়িত করে ফিলিস্তিন, আরব লিগ, ওআইসিসহ ইউরোপীয় ইউনিয়নও তা প্রত্যাখ্যান করেছে।
তারা বলছেন, ডিল অব দ্যা সেঞ্চুরি খ্যাত এই চুক্তি ফিলিস্তিন ও উগ্রইহুদীবাদী ইসরাইলের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততার অবসান ঘটাবে দাবি করা হলেও বাস্তবে এর পুরোটাই ফিলিস্তিন বিরোধী ক্রুসেডার ট্রাম্পের নতুন একটি কুটচাল, যার মাধ্যমে ইহুদীবাদী ইসরাঈলের দখলদারিত্বের বৈধতা দিয়েছে সে।
তবে ক্রুসেডার ডোনাল্ড ট্রাম্পের একতরফা এ পরিকল্পনায় মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল অভিনব পন্থায় সমর্থন করছে বলে অভিযোগ উঠেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খলিজ টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গুগলের জনপ্রিয় ট্রান্সলেটবা অনুবাদ পরিষেবায় পূন্যময়ী নগরী জেরুজালেম’-এর ভাষান্তরের সময় কোম্পানীটির উগ্রইহুদীবাদী ইসরাঈল প্রীতির সূক্ষ্ম রহস্য বেরিয়ে আসে। বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি ভাষায় জেরুজালেম নগরী জেরুজালেমনামে পরিচিত হলেও এর প্রাচীন আরবি নাম আল কুদস
ইতিপূর্বে যেকোনো ভাষা থেকে গুগল ট্রান্সলেটে জেরুজালেমশব্দটির আরবি অনুবাদ করলে তা আল কুদসভাষান্তর হতো।
২৮ জানুয়ারি ক্রুসেডার ডোনাল্ড ট্রাম্প তথাকথিত ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণার পর থেকে গুগল ট্রান্সলেট এখন আর জেরুজালেমের অনুবাদ আল কুদস করছে না।
ফিলিস্তিনি জনগণ ও আরব মুসলমানদের বহু চর্চিত প্রাচীন এই আরবি শব্দটিকে সরিয়ে ক্রুসেডার যুক্তরাষ্ট্র ও উগ্রইহুদীবাদী ইসরাঈলীদের উচ্চারিত জেরুজালেমশব্দকেই পবিত্র এই নগরীর নতুন আরবি নাম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে গুগল, যা পরোক্ষভাবে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটির উগ্রইহুদীবাদী ইসরাঈলের প্রতি পক্ষপাতিত্বের সুপরিকল্পিত একটি উদাহরণ।
ব্যাপকভাবে অভিযোগ আসার পর সূক্ষ্ম এই ব্যাপারটি আরও স্পষ্ট করতে আরবি গণমাধ্যম আল খালিজের কয়েকজন সাংবাদিক এ বিষয়ে পরীক্ষা চালিয়েছেন।
প্রথমে তারা আরবি يا قدس (হে কুদস) এর তুর্কি অনুবাদ চাইলে গুগল তা 'Ah Yeruşalim' এ ভাষান্তর করেছে। يا قدس এর ইংরেজি অনুবাদ করেছে 'Oh Jerusalem', ফরাসি ভাষায় 'Oh Jérusalem'
এভাবে আরও কয়েকটি ভাষায় তারা يا قدس এর অনুবাদ করে দেখেছে। কিন্তু যখনই তারা এ ভাষাগুলো থেকে সেসব ভাষার বর্ণরীতি অনুযায়ী জেরুজালেমশব্দের আরবি অনুবাদ করেছেন তখন তারা গুগলের অতিসূক্ষ্ণ এই স্বজনপ্রীতি ধরতে সক্ষম হয়েছেন।
এসব ভাষায় গুগল ট্রান্সলেট হে জেরুজালেমএর আরবি অনুবাদ করেছে يا أورشليم'
অর্থাৎ জেরুজালেমের আরবি নাম আর আল কুদস থাকছে না। খুব শিগগির এই নগরীকে আরবিতেও জেরুজালেমপ্রতিষ্ঠিত করছে তারা।
ফিলিস্তিনের প্রতি গুগলের এই বৈরী আচরণ নতুন নয়। ফিলিস্তিনকে অপছন্দের প্রবণতাটি গুগলের পুরনো অভ্যাস বলে জানিয়েছে খলিজ অনলাইন।
 ‘গুগল ম্যাপ’ থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলে গুগল
গুগল ম্যাপথেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলে গুগল
জানা যায়, ২০১৬ সালে কোম্পানিটির আরেক বিশেষ পরিষেবা গুগল ম্যাপথেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলে সেই সময়কার ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়।
এ বিষয়ে বিশ্বব্যাপী গুগলকে নিয়ে সমালোচনার সৃষ্টি হলে গুগল তাদের মানচিত্র সংশোধনের আশ্বাস দিয়েছিল।
মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে, গুগল ম্যাপ আজও সংশোধন করা হয়নি; ফিলিস্তিন ও অবৈধ রাষ্ট্র উগ্রইহুদীবাদী ইসরাঈলের সমগ্র ভূখণ্ডকেই ইসরাঈল হিসেবে চিহ্নিত করে রেখেছে গুগল কর্তৃপক্ষ।


শেয়ার করুন

0 facebook: