Tuesday, February 11, 2020

হোয়াইট হাউসে ঢুকে ক্রুসেডার ট্রাম্পকে হত্যার হুমকিঃ খ্রিস্টান যুবক গ্রেফতার


আন্তর্জাতীক ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রান্ডন এলাকার এক যুবককে ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ওই ব্যাক্তি হোয়াইট হাউসের সামনে গেলে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেফতার ওই তরুণের নাম রজার হেজপেথ। ৩৫ বছর বয়সী ওই যুবক হোয়াইট হাউসের সামনে দায়িত্বপালনরত মার্কিন গোয়েন্দা পুলিশের এক সদস্যকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। সে বলে, ‘ক্রুসেডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য আমি এখানে এসেছি।

হেজপেথ নামের ওই যুবক পুলিশ কর্মকর্তাকে বলেন, তিনি ছুড়ি দিয়ে আঘাত করার মাধ্যমে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছেন। তারপর পুলিশ সদস্যরা ওই তরুণকে গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছুড়ি জব্দ করে। তবে এতে নিরাপত্তা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে দাবি করেন ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
গোয়েন্দা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যায়। পুলিশ বলছে, গ্রেফতার যুবক হয়তো বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। এছাড়া একইসঙ্গে সে একজন মানসিক রোগী। ফ্লোরিডার ওই যুবককে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মানসিক অবস্থা মূল্যায়ন করা হবে।


শেয়ার করুন

0 facebook: