স্টাফ রিপোর্ট।। বর্তমানে বাংলাদেশের অন্যতম বেয়াদব জামায়াতী বক্তা
ড. মিজানুর রহমান আজহারী। হঠাৎ নিজের সব মাহফিল স্থগিত করে মালয়েশিয়া পালিয়ে গেছে।
মালয়েশিয়া থেকে আজহারীর ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, আজহারী একটি বিলাসবহুল বেন্টলি গাড়ি চালাচ্ছে যার বাজারমূল্য
কমপক্ষে পাঁচ কোটি টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন
উঠছে। ভক্তরা প্রশ্ন করছেন,
রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার সাদাসিধে জীবনযাপনের বয়ান করে আজহারী কী তাহলে ধর্মের নামে মানুষকে বোকা
বানিয়ে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছে?
উল্লেখ্য,
চলতি
বছর মার্চ পর্যন্ত মিজানুর রহমান আজহারীর সব মাহফিল স্থগিত করা হয়েছে। ঠিক কী
কারণে সে তার সব মাহফিল স্থগিত করেছে তা পরিষ্কার করে বলেনি। তবে বিভিন্নস্থানে
তার মাহফিলে বাধা আসছিলো।
কোথাও কোথাও প্রশাসনের অনুমতি না থাকার কারণে সে মাহফিল করতে
পারেনি। সে মালয়েশিয়ায় চলে গেছে এমন খবরও বেরিয়েছে। তাকে নিয়ে মানুষের ক্ষোভ
মিশ্রিত আলোচনা থামছেই না। ইসলামি শরীয়ত অনুযায়ী কুফুরি মতবাদ ও রাজাকারদের প্রচার
করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওয়াজ মাহফিলে,
সংসদে
তাকে নিয়ে বাহাস চলছেই।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: