স্টাফ রিপোর্ট।। গোপালগঞ্জের
মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেয়া
হয়।
এদিন তাদের খ্রিস্ট ধর্ম পরীক্ষা ছিল। ধর্মীয় বিধান মতে শনিবার
দিনের বেলায়
লেখা নিষেধ থাকায় তারা রাতে এ পরীক্ষা দেয়। তাদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ১৫ জন ছেলে ছিল। ২৯ জন
পরীক্ষার্থীর পরীক্ষা দেয়ার কথা থাকলেও একজন ছাত্রী অনুপস্থিত ছিল কেন্দ্র সচিব জানিয়েছেন। রাতে পরীক্ষা
দেয়া সবাই মুকসুদপুর
উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে,
ধর্মীয়
বিধানে শনিবার দিনের বেলায় এই ধর্মের অনুসারীদের লেখা নিষেধ থাকায়, ঢাকা বোর্ডের
অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের
পরীক্ষা নেয়া হয়। ঢাকা
বোর্ডের নির্দেশে অন্যদের সঙ্গে ওই ২৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়।
রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেয়া হয়। আগামী ২২ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থীদের আরও একটি পরীক্ষা
রাতে নেয়া হবে বলে
জানিয়েছেন কেন্দ্র সচিব মিনতী বৈদ্য।
উল্লেখ্য যে, ৯৫% মুসলমানের বাংলাদেশ
হওয়া সর্থেও রমজান মাসে এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা
অনুষ্ঠিত হয়।

0 facebook: