আন্তর্জাতীক ডেস্ক।। উগ্রইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাঈল প্রথমবারের মতো সুদানের আকাশপথ
ব্যবহার করেছে।
রোববার গভীর রাতে ইসরাঈলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
জানায়, এই
প্রথম সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈলের বাণিজ্যিক বিমানগুলো সুদানের
আকাশসীমা ব্যবহার করেছে।
চলতি মাসের শুরুতে সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের
প্রধান আবদেল ফাত্তাহ
আল-বুরহানের সঙ্গে উগান্ডায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। সুদানের সঙ্গে সম্পর্ক
স্বাভাবিকীকরণ করতে ইসরাইলি প্রধানমন্ত্রীর ওই বৈঠকের কিছুদিন পরই আকাশসীমা ব্যবহারের ঘোষণা দিলেন তিনি।
ইহুদীবাদী সন্ত্রাসী নেতানিয়াহু
বলে, সুদানের
সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আমরা দ্রুত আলোচনা করছি। গতকাল উগ্রইহুদীবাদী ইসরাঈলের প্রথম বিমানটি সুদানের আকাশ ব্যবহার করেছে।
সন্ত্রাসবাদী ইসরাঈলের সঙ্গে আপোষের বিরুদ্ধে সুদানে
ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত
হয়েছিল।
ইসরাঈলি সন্ত্রাসী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের
প্রতিবাদে সুদানজুড়ে কয়েক
দিন
প্রতিবাদ সমাবেশ হয়েছে।
হাজার হাজার সুদানি বিক্ষোভকারী রাজধানী খার্তুমের রাজপথে উগ্রইহুদীবাদী ইসরাঈল বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীরা
‘আত্মসমর্পণ
করব না’, ‘দেশ
বিক্রি করব না’, ‘উগ্রইহুদিবাদী ইসরাঈলের সঙ্গে সম্পর্ক মেনে নেব না’ ইত্যাদি বলে স্লোগান দেন।
সামরিক ও বেসামরিক কর্মকর্তা মিলে গঠিত অন্তবর্তীকালীন সরকারের
দায়িত্ব পালন
করছে সুদান সার্বভৌম পরিষদ,
যার
প্রধান হলেন আর্মি জেনারেল বুরহান। গত বছর দীর্ঘসময়ের একনায়ক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর
সামরিক-বেসামরিক মিলে
ক্ষমতা ভাগাভাগি করতে এই সার্বভৌম কাউন্সিল গঠন করা হয়েছে। ফিলিস্তিনিদের ওপর
দখলদারিত্ব ও নির্যাতনের প্রতিবাদে উগ্রইহুদীবাদী ইসরাঈলকে বর্জনে আরব দেশগুলোর সঙ্গে বশীরের
নেতৃত্বাধীন সুদানও ছিল।
তৃতীয় আরব দেশ হিসেবে সুদনা অবৈধ উগ্রইহুদী সন্ত্রাসী রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে পারে বলে
ধারণা করা হচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: