স্টাফ রিপোর্ট।। পরিচালন ব্যয়, ঘাটতি ও ঋণ পরিশোধের অজুহাতে আবাসিক এবং বাণিজ্যিক খাতে ঢাকা ওয়াসার ৮০ শতাংশ
পর্যন্ত পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক, গ্রাহকের ওপর নির্যাতনমূলক ও অগ্রহণযোগ্য বলে জানিয়েছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বাংলাদেশ (টিআইবি)।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠানো মূল্যবৃদ্ধির এ
প্রস্তাব অগ্রাহ্য
করে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞসহ গণশুনানির মাধ্যমে ওয়াসা আইন ও সেবার মান, বিশেষ করে পানির
পর্যাপ্ত সরবরাহ ও গুণগত মান নিশ্চিত সাপেক্ষে যৌক্তিক এবং সহনীয় মাত্রায় মূল্যবৃদ্ধির আহ্বান জানায় সংস্থাটি।
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমে প্রকাশিত
সংবাদ অনুযায়ী, ঢাকা
ওয়াসার আবাসিক গ্রাহক পর্যায়ে
প্রতি ইউনিট পানির দাম ১১.৫৭ টাকা থেকে বৃদ্ধি করে ২০ টাকা এবং বাণিজ্যিক পর্যায়ে ৩৭.০৪
টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা (সার্বিকভাবে ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি) নির্ধারণের প্রস্তাব করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ওয়াসা আইন ১৯৯৬
অনুযায়ী বাৎসরিক সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির বিধানের সঙ্গে এ প্রস্তাব সাংঘর্ষিক।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: