Friday, February 21, 2020

ঢাকার কমলাপুর ও শাহজাহানপুর এলাকা নিয়ে ব্যায়বহুল মহাপরিকল্পনা রয়েছেঃ রেলমন্ত্রী



স্টাফ রিপোর্ট।। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের উন্নয়নে রাজধানীর কমলাপুর ও শাহজাহানপুর এলাকা নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে

তিনি বলেন, জাইকার অর্থায়ন ও কারিগরী সহায়তায় এই এলাকার মাল্টিমডেল অবকাঠামো করা হবেতখন এলাকার সবকিছু পরিবর্তন হয়ে উন্নত বিশ্বের আদলে আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কমলাপুর স্টেশন গড়ে তোলা হবে

গতকাল শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
মন্ত্রী রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বলেন, রেলে অনেক প্রকল্প চলমান রয়েছে, যেমন-ঢাকা-টঙ্গী ৩য়, ৪র্থ লাইন, টঙ্গী-জয়দেবপুর ২য় লাইন, ঢাকা-চট্রগ্রাম পুরা ডাবল লাইন করা হচ্ছেঢাকা-কুমিল্লা সরাসরি লাইন নির্মাণ, ঢাকা-চট্রগ্রাম হাইস্পীড লাইন নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেললাইন, বঙ্গবন্ধু আলাদা রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তরসহ অন্যন্য প্রকল্প চলমান রয়েছে

তিনি আরও বলেন, একটি উন্নত, আধুনিক দেশ গড়তে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার দরকারবর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থায় ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলছেরেল এক সময় অবহেলিত ছিলবর্তমান প্রধানমন্ত্রী রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন ও বাজেট বরাদ্দ দিচ্ছেন
রেলপথ মন্ত্রী এ সময় শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেনশিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে তিনি তাদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানান


শেয়ার করুন

0 facebook: