Saturday, February 22, 2020

ক্রুসেডার ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের নিন্দা জানিয়েছেন তুর্কি স্পিকার


আন্তর্জাতিক ডেস্ক।। ক্রুসেডার রাসী প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের নিন্দা জানিয়েছে তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেনটপ।

বুধবার তিনি এক টুইট বার্তায় ফরাসি রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের নিন্দা জানান। খবর আনাদলু এজেন্সির।

টুইট বার্তায় তিনি লেখেন, ইসলামিক বিচ্ছিন্নতার সঙ্গে লড়াই করার বিষয়ে ম্যাক্রোর মন্তব্য অপরিশোধিত ইসলামফোবিয়ার উদাহরণ।

ফ্রান্সের উপনিবেশবাদী অতীতকে উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্সের প্রথমে তার বর্ণবাদী ও গণহত্যার ইতিহাসের মুখোমুখি হওয়া উচিত।

ম্যাক্রো মন্তব্য করে, যে ব্যবস্থায় বিদেশি দেশগুলো মুসলিম প্রচারকদের ফ্রান্সে প্রেরণ করেন সে সেই ব্যবস্থার অবসান ঘটাবে। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর সেনটপ এই মন্তব্য করেন।


শেয়ার করুন

0 facebook: