Sunday, February 23, 2020

উগ্রহিন্দুত্ববাদী মোদির ঢাকা সফরের উপলক্ষে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


স্টাফ রিপোর্ট।। উগ্রহিন্দুত্ববাদী ভারতের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে দেশটির হিন্দুত্ববাদী  পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করলেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ উগ্রহিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নেয়া কর্মসূচির সূচনা হবে ১৭ মার্চ তার জন্মদিনে। বঙ্গবন্ধুকে একজন বিশ্বনেতা হিসেবে বর্ণনা করে হিন্দুত্ববাদী জয়শঙ্কর বলে, ভারতীয়রা তাকে অগাধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশীদের প্রতি ভারতবাসীদের শ্রদ্ধা ও শুভকামনা রয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভারতের বিশেষ গুরুত্ব দেয়ারকথা উল্লেখ করেন তিনি।

ভারতে হাইকমিশনারের দায়িত্ব পালনকালে ইমরানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জয়শঙ্কর। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হুবেই প্রদেশে আটকে পড়া বাংলাদেশীদের উদ্ধারে উগ্রহিন্দুত্ববাদী ভারতের আগ্রহকে ঢাকা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন ইমরান। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের শুভেচ্ছাও পৌঁছে দেন তিনি।


শেয়ার করুন

0 facebook: