Tuesday, February 25, 2020

রাজধানীর রমনাতে ভুয়া এসএসএফ কর্মকর্তা গ্রেফতার


স্টাফ রিপোর্ট।। রাজধানীর রমনা এলাকা থেকে মুকুল হোসেন নামের এক ভুয়া এসএসএফ কর্তকর্তাকে গেফতার করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রমনা সার্কিট হাউজ রোডের ৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে তাকে আটক করা হয়। গতকাল র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, মুকুল হোসেন দীর্ঘদিন ধরে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এসএসএফ কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলো। পরে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রমনা এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি এসএসএফ জ্যাকেট, একটি মোবাইল সেট, ৪টি ব্যাংক কার্ড ও এক হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে মুকুল। এছাড়াও বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের ফোন করে ভয়ভীতি দিয়ে নিয়োগ, বদলি বাণিজ্য ও চাঁদাবাজি করতো মুকুল।


শেয়ার করুন

0 facebook: