স্টাফ রিপোর্ট।। গ্রেপ্তারের
পর পাপিয়ার মোবাইল ফোন জব্দ
করে
আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে বেরিয়ে এসেছে অনেক গোপনীয় তথ্য,
পাশাপাশি
অনেক ভিভিআইপির সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য
পেয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।
মোবাইল অপারেটর কোম্পানি গুলো
থেকে পাপিয়ার কল লিস্ট সংগ্রহ করা হয়।
কল লিস্ট পাওয়ার পর আইনশৃঙ্খলা
বাহিনী জানায়, পাপিয়ার মোবাইলে ১১ মন্ত্রীর মোবাইল নাম্বার পাওয়া গেছে। পাপিয়া গ্রেপ্তার হওয়ার পুর্ব পর্যন্ত বিভিন্ন প্রভাবশালী মন্ত্রীর
সঙ্গে কথা বলেছে। এছাড়াও, পাপিয়ার কললিস্টে ৩৩ এমপির নাম্বার পেয়েচে র্যাব। তাদের সাথে নিয়মিত যোগাযোগ করত
পাপিয়া।
যাদের সঙ্গে পাপিয়ার যোগাযোগ ছিলো, তাদের ব্যাপারে তথ্য বের করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।
বহুল আলোচিত নরসিংদী
জেলার মক্ষ্মীরানী যুব মহিলা লীগের সাধারণ
সম্পাদক শামিমা নূর পাপিয়াকে গত শনিবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব।

0 facebook: