![]() |
স্টাফ রিপোর্ট।। কুমিল্লার
দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামে (ইশাখা সিএনজি পাম্প সংলগ্ন) সা’দ পন্থীদের ৩ দিন ব্যাপী
ইজতেমা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দাউদকান্দি তাবলীগের অপর
পন্থীদের উদ্যোগে দুপুর ২টা থেকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈঁদগাহ মাঠে হাজার হাজার লোক সমাগম হয়ে
বিক্ষোভ মিছিল করে
এবং কঠোর অবস্থানে রয়েছে।
এ ঘটনায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন জানান, স্বল্প পেন্নাই গ্রামে ইজতেমা করার অনুমতি সা’দ পন্থীরা পেয়েছে। তাই উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত এ ইজতেমা চলবে। আলমি সূরা পন্থীর মাওলানা নজরুল ইসলাম ফরাজী জানান, সা’দ পন্থীদের ইজতেমা বন্ধ না হওয়া পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ চলবে।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: