Thursday, February 27, 2020

দিল্লীতে মুসলমানদের চোখে এসিড নিক্ষেপ করছে হিন্দুত্ববাদীরা, অন্ধ অনেকেই


আন্তর্জাতীক ডেস্ক।। দিল্লীতে টানা চার দিনের সহিংসতায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে হাসপাতালের চিকিৎসকরা নতুন এক তথ্য দিয়েছেন। তারা বলেছেন, আহত অনেকের চোখে অ্যাসিড ঢালা হয়েছে। অন্ধ হয়ে গেছেন অনেকেই। কারো পুরো মুখমণ্ডল ঝলসে গেছে। অনেকেরই মাথায় গুরুতর চোট। আহতদের অন্তত ৪৬ জনের শরীরে বুলেটের ক্ষত মিলেছে।

উগ্রহিন্দুত্ববাদী ভারতের একটি দৈনিকের অনলাইন জানাচ্ছে, মুস্তাফাবাদ থেকে বেশ কিছু আহত এসেছেন হাসপাতালে। তাদের অনেকের চোখে অ্যাসিড ঢালা হয়েছে। দৃষ্টি হারিয়েছেন চার জন। খুরশিদ নামে এক জনের দুচোখই নষ্ট হয়ে গেছে। তেগ বাহাদুর হাসপাতাল থেকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে আসার জন্য অ্যাম্বুল্যান্সও পাননি তিনি। গিয়েছেন রিকশায়। দুই চোখ-সহ পুরো মুখ ঝলসে গিয়েছে ওয়াকিলের।

দিল্লী জাফরাবাদ-মৌজপুর এখন ফাঁকা হয়ে গেলেও উত্তেজনা থামেনি। এলাকা থমথমে। ফাঁকা রাস্তায় পাথর, ইট, ভাঙা কাচ, ভাঙা লোহার রড পড়ে আছে। দেখা গেছে, বেছে বেছে মুসলিমদের দোকনগুলো পোড়ানো হয়েছে। 


শেয়ার করুন

0 facebook: