Thursday, March 19, 2020

হিন্দুত্ববাদী ভারতের উত্তরপ্রদেশে পরীক্ষা ছাড়া সবাই পাশ!


স্টাফ রিপোর্ট।। আগামী ২৩ থেকে ২৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশে সব স্কুলে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে দেখা দিয়েছে করোনাভাইরাসের আতঙ্ক। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। তখনই গুঞ্জন উঠেছিল, তাহলে পরীক্ষা হবে কীভাবে? বুধবার তার সুরাহা করল যোগী সরকার।

শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ‘উত্তরপ্রদেশের ক্লাস ওয়ান থেকে এইট ক্লাসের শিক্ষার্থীরা এ বছর বিনা পরীক্ষাতেই পাস করে যাবে। কোনো পরীক্ষা হবে না।খবর এনডিটিভির।
উত্তরপ্রদেশের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রেণুকা কুমার মঙ্গলবার রাতে জানান, ‘সব ছাত্রছাত্রীকে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।ওই দিন পর্যন্ত সিনেমা, মাল্টিপ্লেক্স ও পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ থাকছে।
শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছে, করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের পরেই এই বিবেচনা করা হয়েছে।

ভারতে মোট ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে তিনজন। মহারাষ্ট্রেই সবচেয়ে বেশিসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে এ রোগে। সেই রাজ্যে পিছিয়ে দেয়া হয়েছে পৌরসভার ভোট। শহরে শিক্ষায়তনগুলো বন্ধ রাখা হয়েছে। মহামারী মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী ৪৫ কোটি টাকার তহবিল বানিয়েছে।

মুম্বাইয়ে ২২০ বছরের পুরাতন সিদ্ধিবিনায়ক মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোমবার বলে, ‘কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া মানে এ নয় যে তিনি অপরাধী। তাদের যথাযথ চিকিৎসা করানো প্রয়োজন। এ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

কোভিড-১৯ রোগে আক্রান্ত সন্দেহে ওই রাজ্যে যাদের কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল, তাদের মধ্যে পালিয়ে গেছে ১৩ জন। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। কারণ যারা পালিয়ে গেছেন, তাদের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে ওই রোগ। তাদের ধরার চেষ্টা করছে পুলিশ।


শেয়ার করুন

0 facebook: