![]() |
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির
মহাসচিব মুহাম্মদ জহিরুল হক ভূঁইয়া
সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,
সমিতির
কার্যনির্বাহী কমিটির
সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায়
এবং শ্রমিক কর্মচারী ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে
মার্চ পর্যন্ত সুপারশপ,
সুপার
মার্কেট ও মার্কেট সমূহ
বন্ধ থাকবে।
কাঁচাবাজার,
মুদি
দোকান, ওষুধের
দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না
বাড়াতে পাইকারি
ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।
এদিকে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত
অনুযায়ী ওষুধ, কাঁচামাল
ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ঢাকা মহানগরের সব শপিং মল, বিপণী বিতান ও দোকান
আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত রাখার কথা বলা হয়েছে।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান ও সাধারণ
সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
খবর বিভাগঃ
জাতীয়
ব্যবসা ও বাণিজ্য

0 facebook: