স্টাফ রিপোর্ট।। বাংলাদেশে
করোনা আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেওয়া
হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো বলেন,
নতুন
করে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।
রবিবার বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস
অ্যান্ড সার্জনস
(বিসিপিএস) মিলনায়তনে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা
প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে তিনি এ তথ্য জানানো হয়।
ফ্লোরা বলেন,
মোট
আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০। বাকি সাত জনের ইতোমধ্যে ৫ জন সুস্থ হয়ে
বাসায় ফিরে গেছেন, আর
দুইজন মারা গেছেন।
খবর বিভাগঃ
জাতীয়
স্বাস্থ্য ও চিকিৎসা

0 facebook: