আন্তর্জাতীক ডেস্ক।। আমেরিকার
নিউইয়র্কে করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি খারাপ হবে আশঙ্কা প্রকাশ করেছে
শহরটির মেয়র বিল দ্য ব্ল্যাসিও।
গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সামগ্রীর অভাবে শহরের করোনাজনিত
পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানায় সে।
রোববার নিউইয়র্কের মেয়র এসব কথা বলে।
সে বলে, আগামী ১০ দিনের মধ্যে চিকিৎসা সামগ্রীর আরো অপ্রতুলতা সৃষ্টি
হবে। আরো ভেন্টিলেটর না পাওয়া গেলে মানুষ মারা যাবে।’
যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই
নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রে
করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে নিউইয়র্ক।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। এখন
পর্যন্ত করোনায়
মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নিউইয়র্কের গভর্নর অ্যানড্রু কুয়োমো রোববার জানান, ১৫ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগের দিনের আক্রান্তের সঙ্গে নতুন আরো চার হাজার রোগী যুক্ত হয়েছেন।
নিউইয়র্কের মেয়র দ্য ব্ল্যাসিও বলে, ‘তেতো সত্যিটা সব
মার্কিনির জানা প্রয়োজন।
এটা (করোনাজনিত পরিস্থিতি) আরো খারাপের দিকে যাচ্ছে। সত্যি বলতে কী, আগামী এপ্রিল ও মে মাসে
এটা আরো অনেক খারাপ হতে যাচ্ছে।’
বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের প্রায় ৫ শতাংশ এ মুহূর্তে
নিইউয়র্কে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
আমেরিকা

0 facebook: