স্টাফ রিপোর্ট।। নোয়াখালীতে
এক অসুস্থ রোগীকে কোনো চিকিৎসক চিকিৎসা না দেয়ায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানাগেছে,
জেলার
বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলাইয়ারপুর গ্রামের আশ্রাফ আলী ভুঞা বাড়ির
বেলায়েত হোসেন ওরফে কালা খোকন (৪০) শনিবার থেকে স্বাধারণ
জ্বরে ভুগছিলেন। সোমবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে আত্মীয়স্বজন তাকে নোয়াখালী প্রাইম
প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল তাকে ভর্তি না করে নোয়াখালী জেনারেল
হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়।
তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শরীরের
তাপমাত্রা দেখে ভর্তি
না করে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে আত্মীয়রা
তাকে ঢাকায় না নিয়ে বাড়ি নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় তিনি বিনা চিকিৎসায় মারা যান।
এর আগে সোমবার নোয়াখালী সদরের এওয়াজবালিয়ার আবদুর রহিম (৬০) টাইফয়েডে আক্রান্ত হয়ে নোয়াখালী
জেনারেল হাসপাতালে এলে জরুরি বিভাগ থেকেই তাকে ফেরত দেয়া হয়। বাড়ি নেয়ার পথেই তিনি মারা যান। এতে সাধারণ রোগীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি
হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন
বিনা চিকিৎসায়
মৃত্যুর কথা স্বীকার করে জানান,
হৃদরোগে
মৃত্যুর পরও এলাকাবাসী প্রথম
তাকে করোনার রোগী মনে করে আতঙ্কে দাফন করতে অপারগতা প্রকাশ করে।
পরে তার নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে রাতেই
তাকে দাফন করা হয় বলে জানান তিনি।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: